বঙ্গবন্ধুকে হত্যায় জিয়া-মুস্তাক জড়িত : সিলেটে শাহজাহান খান

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

বঙ্গবন্ধুকে হত্যায় জিয়া-মুস্তাক জড়িত : সিলেটে শাহজাহান খান

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি।

Manual8 Ad Code

 

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশ পূর্ণগঠন শুরু করেন। ঠিক সেই সময় ৭৫’র ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান, খন্দকার মুস্তাকসহ ৭১’র পরাজিত অপশক্তি জড়িত ছিল।

 

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধুকে খুন করে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে তারা চেয়েছিল বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু তারা তা করতে পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে এসে জনগণকে সঙ্গে নিয়ে তাদের স্বপ্ন পূরণ হতে দেননি।

 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা খেয়ে না খেয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের অবদান কোনো দিন ভোলার নয়। এই দেশ যতদিন থাকবে ততদিন বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে। তারা জীবন বাজি রেখে যুদ্ধ করে ছিল বলে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় বসে ততবার বীর মুক্তিযোদ্ধাদের কথা চিন্তা করে তাদের সবধরনের সুযোগ সুবিধা দেয়।

 

সোমবার (০৬ সেপ্টেম্বর) সিলেট জেলা পরিষদের হলরুমে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এসব কথা বলেন।

 

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর এই আলোচনা সভার আয়োজন করে। সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার পরিচালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

Manual3 Ad Code

সভায় প্রধান বক্তা ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সম্মিলিত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ, মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা ফলিক আহমদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা।

 

অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদের প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থাপিত ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ। এরপর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক কুরআন তেলাওয়াত, বীর মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি গীতা পাঠ, সিলেট বৌদ্ধ বিহার আনন্দ ভিক্ষুর, ত্রিপিটক পাঠ, সিলেট প্রেসবিটারিয়ান চার্চের মাদার ডিকন নিঝুম সাংমার পবিত্র বাইবেল পাঠ করেন।

 

জাতীয় সংগীত ও নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ললিত মঞ্জুরী নৃত্যদল।

 

Manual4 Ad Code

অনুষ্ঠানে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলেই গুম, খুন, জ্বালাও, পুড়াও, সন্ত্রাস, বেড়ে যায়। তারা বলেন জনগণের দল হচ্ছে বিএনপি অথচ নির্বাচনে জনগণই তাদের প্রত্যাখ্যান করে। কারণ জনগণ বিএনপিকে ভয় পায়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code