বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Manual8 Ad Code

2a70523307314a81002ac6ca42d7b707-Bangabanhu

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানান তারা।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সশস্ত্র বাহিনীর একটা চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সূর। এরপর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সকাল ৬টা ৪৫ মিনিটে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

Manual8 Ad Code

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক জানানোর পর আওয়ামী, এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code