বঙ্গমাতা বাঙ্গালি নারীদের জীবন ধারার আদর্শ : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

বঙ্গমাতা বাঙ্গালি নারীদের জীবন ধারার আদর্শ : প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

images (1)

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বঙ্গমাতার আদর্শ বাঙ্গালি নারীদের জীবন ধারার আদর্শ। সংসার, সন্তানদের লালনপালন, শিক্ষাদান, বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়ে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে তিনি যে সাহসী ভূমিকা পালন করেছেন তা সকল নারীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

সোমবার (৮ আগষ্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে আমার বাবা শেখ মুজিবুর রহমানকে সক্রিয় সহযোগিতা করেছেন আমার মা। ছায়ার মতো অনুসরণ করেছেন প্রাণপ্রিয় স্বামীর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন। জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছেন, এ জন্য অনেক কষ্ট-দুর্ভোগ পোহাতে হয়েছে তাকে।

Manual1 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code