বছর শেষ না হতেই মা হতে চলেছেন বিপাশা বসু

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৬

বছর শেষ না হতেই মা হতে চলেছেন বিপাশা বসু

Manual2 Ad Code

500x350_948f47b1f1b6edd9c66bf59fd4207c12_1

বিনোদন ডেস্ক :: বিয়ে হয়েছিল চলতি বছরের মে মাসে। বছর শেষ না হতেই খবর এল, মা হতে চলেছেন বিপাশা বসু। সত্যি? না কি এটাকেও ধরতে হবে বলিউডের নয়া গুজব হিসেবে?

Manual1 Ad Code

অবশ্য, নায়িকাদের এই মা হওয়ার খবরের কোনটা যে সত্যি আর কোনটা যে ভুয়া, তা বুঝে ওঠা দায়! এই কারিনা কাপুর খানের কথাই ধরা যাক না! প্রথম যখন তার মা হতে চলার খবরটা রটে গেল হাটে-বাজারে, তখন তো সেটা অস্বীকারই করেছিলেন নায়িকা! জোর গলায় বলেছিলেন- পুরোটাই রটনা! পরে জানা গেল, তা রটনা নয়, সত্যি ঘটনা!
বিপাশা বসুর ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই দাঁড়াবে না তো?

Manual5 Ad Code

বলা মুশকিল! কেন না খবর বলছে, হালফিলে ঘন ঘন মুম্বইয়ের এক বিখ্যাত গাইনোকলজিস্টের কাছে যাচ্ছেন নায়িকা স্বামী করণ সিং গ্রোভারকে নিয়ে। যা সন্দেহ বাড়াচ্ছে। সন্দেহ আরও বাড়ছে কেন না, গাইনোকলজিস্টের কাছে কেন যাচ্ছেন নায়িকা, সে খবরটা তিনি কাউকে জানাচ্ছেন না।

আপাতত তার শুধু একটাই বক্তব্য, ‘দোহাই আপনাদের, জীবনের এইসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারটা আমার আর করণের উপরেই ছেড়ে দিন! এটুকু বলতে পারি, আপাতত যে খবরটা শুনছেন আপনারা, সেটা সম্পূর্ণ মিথ্যা!’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code