বজ্রপাতে চুনারুঘাটে দু্ই কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪

বজ্রপাতে চুনারুঘাটে দু্ই কৃষকের মৃত্যু

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাট উপজেলায় জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন দুই কৃষক। মঙ্গলবার (০৪ জুন) বিকেলে উপজেলার মিরাশী ইউপির রূপসপুর গ্রামের দক্ষিণ হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

 

বজ্রপাতে নিহতরা হলেন- উপজেলার ভুলারজুম গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম ও রূপাসপুর গ্রামের সতীশ দেবনাথের ছেলে প্রসু দেবনাথ।

Manual7 Ad Code

 

জানা যায়, সালাম ও প্রসু পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে ধানের জমিতে পাওয়ার টিলারের মাধ্যমে হালচাষ করছিলেন। এ সময় সেখানে বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া স্থানীয়রা আহত অবস্থায় সালামকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, বজ্রপাতে দুজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে, মারা যাওয়া দুই কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code