সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতের আঘাতে দুই জেলের জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৫জন। মঙ্গলবার সকাল ৭টায় নৌকাযুগে আতনি হাওরে কাটা ফেলতে গেলে হঠাৎ বজ্রপাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাটিয়াপুর গ্রামের মোঃ শামীম মিয়া (২৮), ওই গ্রামের মোঃ তহুর আলী (২৫) । আহতরা হলেন- একই গ্রামের হাফিজ আলীর ছেলে মোঃ হামিদ মিয়া, সাঞ্জব আলীর ছেলে রুবেল মিয়া, রহমত আলীর ছেলে মোঃ ফারুক মিয়া, আব্দুর হেকিমের ছেলে হুসেন মিয়া ও নিয়ামত আলীর ছেলে ছুরত মিয়া।
বজ্রপাতে আহতদের মধ্যে দ’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হবিগঞ্জে বজ্রপাত : হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কারগাও ইউনিয়নের সাকুয়া গ্রামে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাকুয়া গ্রামের ইছহারুল হকের ছেলে জাবেদ মিয়া ও দূর্গাপুর গ্রামের হরিচরণ দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, বিকেলে জাবেদ মিয়া ও কৃষ্ণ গোপাল দাশ বাড়ির পাশের হাওরে ধানক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে তারা আহত হন।
এ অবস্থায় স্থানীয় লোকজন ওই দুই জনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি