সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ১, ২০১৬
সুরমা মেইল নিউজ : পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাত ১২টার পর থেকে বন্ধ হয়ে গেল অনিবন্ধিত সব সিমের আউটগোয়িং কল। সিম পুরোপুরি অকার্যকর না করার সিদ্ধান্ত নেয়ার কারণে ইনকামিং কল চালু থাকবে আগামী আরো ৩/৪ দিন। অপারেটর ভেদে থাকবে ইনকামিং কলের মেয়াদের ভিন্নতা।
সিম নিবন্ধনের ঘোষণা আসার পর প্রথম সিম বন্ধ হওয়ার আল্টিমেটাম ছিল এপ্রিলের ৩০ তারিখ। নির্দিষ্ট সময় আসার ঠিক ১ দিন আগে ঘোষণা দিয়ে জানানো হয়েছিল, এই মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে। ৩১ মে সিম পুনঃনিবন্ধনের শেষ সময় ছিল। অনেকে শেষ দিকে আরো সময় বাড়ানো হবে ভেবে সিম পুনঃনিবন্ধন থেকে বিরত থেকেছেন। কিন্তু সিম বন্ধ হয়ে যাওয়ার পর এবারের সিদ্ধান্ত যে চূড়ান্ত ছিল তা অনুধাবন করতে পারছেন।
এদিকে বিটিআরসি সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছিল, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন শূন্য ঘণ্টা থেকে অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে এই সিদ্ধান্ত শুধু আউটগোয়িং কলের ক্ষেত্রে প্রযোজ্য হয়।
রোববার টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, বন্ধ হয়ে যাওয়া সিমগুলো নতুন করে কিনতে পারবেন দুই মাসের মধ্যে। আর প্রবাসী বাংলাদেশিরা এ সুযোগ পাবেন ১৮ মাস পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাদের সিম নম্বর কিনে না নেন তবে মোবাইল অপারেটররা অনিবন্ধিত সিম বিক্রি করে দিতে পারবে।
বিটিআরসির নিয়ম অনুযায়ী, বন্ধের ১৫ মাস এবং পরবর্তীতে আরও তিন মাসের মধ্যে নোটিশ দিয়ে ক্রেতা সাড়া না দিলে সিমের মালিকানা বিক্রি করতে পারবে অপারেটরগুলো। এক্ষেত্রেও সে নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ ১ জুন থেকে অনিবন্ধিত সিম ব্যবহার করতে চাইলে নির্ধারিত ১৫০ থেকে ২০০ টাকা দিয়ে সিম পুনঃনিবন্ধন করতে হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি