সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭
বলিউডের এই তারকারা সম্পর্কে ভাই-বোন! রুপালি পর্দায় তাদের যে সম্পর্কেই দেখা যাক না কেন, আসল জীবনে কিন্তু তারা ভাই-বোন। এক ঝলকে সাত জোড়া এমন বলিউড তারকাকে দেখে নিন, যাদের সম্পর্কের কথা আপনার জানা ছিল না।
সোনম কাপুর ও রণবীর সিং সম্পর্কে ভাই-বোন। কীভাবে জানেন? সোনমের দাদী এবং রণবীর সিংয়ের দাদা দুই ভাই-বোন। সেই হিসেবে সোনম ও রণবীরও ভাই-বোন।

আলিয়া ভাট এবং ইমরান হাশমি সম্পর্কে ভাই-বোন। আলিয়ার বাবা মহেশ ভাটের ফুপাতো বোনের ছেলে ইমরান। সেই হিসেবে ইমরান মহেশ ভাটের ভাইপো আর আলিয়ার দাদা।

ফারহা খান ও ফারহান আখতার খালাতো ভাই-বোন। তাদের মা ডেইজি ও মানেকা ইরানি দুই বোন।

দুইজনেই বলিউডের অন্যতম সেরা পরিচালক। করণ জোহরের মা হিরু জোহর এবং আদিত্য চোপড়ার বাবা প্রয়াত যশ চোপড়া একই মায়ের সন্তান। সেই সূত্রে করণ ও আদিত্যও কিন্তু দুই ভাই।

ইন্ডাস্ট্রিতে আরও এক পরিচালকও আদিত্য চোপড়ার ভাই। যশ চোপড়ার ভাই ডি এন চোপড়ার ছেলে পরিচালক বিধু বিনোদ চোপড়া।

কাজল ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও সম্পর্কে ভাই-বোন। আসলে কাজলের বাবা সোমু মুখোপাধ্যায় এবং অয়নের বাবা দেব মুখোপাধ্যায় দুই ভাই।

ভারতীয় পত্রিকার খবরে বলা হয়, বিবেক ও অক্ষয় ওবেরয় চাচাতো দুই ভাই। তাদের বাবারা আসলে একই মায়ের সন্তান।
Design and developed by ওয়েব হোম বিডি