বাংলাদেশকে বিপদে ফেলতে গভীর চক্রান্ত শুরু হয়েছে : ফখরুল

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

বাংলাদেশকে বিপদে ফেলতে গভীর চক্রান্ত শুরু হয়েছে : ফখরুল

Manual2 Ad Code

ভারতের অসমে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা থেকে বাদপড়া ১৯ লাখ মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার যে হুমকি বিজেপির পক্ষ থেকে দেয়া হচ্ছে- তাকে ‘গভীর চক্রান্ত’ হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual1 Ad Code

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত ও মুক্তির দাবিতে’ আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, ‘আজ আসাম থেকে হুমকি দেওয়া হচ্ছে, অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, স্বাধীনতার পরে কোনো বাংলাদেশি কখনো ভারতে যায়নি। বাংলাদেশকে আরও বিপদে ফেলতে এটা নিয়ে গভীর চক্রান্ত শুরু হয়েছে।’

Manual4 Ad Code

মানববন্ধনে রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না। কারণ, তাদের সে বৈধতা নেই, সাহস নেই। নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা এ সমস্যার সমাধান করতে পারছে না।’

Manual6 Ad Code

দেশে ভয়াবহ সংকটে রয়েছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশে একদলীয় শাসন ভর করেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। বিচারব্যবস্থা ভেঙে পড়েছে। সবমিলিয়ে বিপর্যয়ের মুখে মাতৃভূমি। এই সংকট থেকে উত্তরণে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি বৃহত্তর জাতীয় ঐক্য দরকার।

খালেদা জিয়ার মুক্তির দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। অবিলম্বে তার মুক্তি দিতে হবে।

খালেদা জিয়ার মুক্তির জন্য আরও কর্মসূচি দেয়া হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে সবার চাওয়া একটি, সেটি হচ্ছে গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার মুক্তি। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাঠে নামতে হবে। আন্দোলন করতে হবে।

মানবন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যু্গ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ বিএনপির কেন্দ্রীয়, মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code