বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন

Manual7 Ad Code

সংগৃহীত 

সুরমা মেইল ডেস্ক :: দু’টি পৃথক ঘটনায় বাংলাদেশীদের হত্যায় যুক্তরাষ্ট্রের কিছু শহরে বাঙ্গালিদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার নবীনগরে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন মন্ত্রী এসময় বলেন, ইতিমধ্যেই বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্রুম বার্নিকাট দুঃখ প্রকাশ করে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের কথা জানিয়েছেন। এরই মধ্যে মসজিদের ইমামসহ দু’জন হত্যার ঘটনায় একজন আটকও হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবার যে ইস্যুতে তার জন্মদিন পালন করেনি আসলে সে ইস্যূ ঠিক নয়। কারণ তিনি বন্যাদুর্গতদের সাহায্য করতে তাদের পাশেই দাড়াননি।
ওবায়দুল কাদের বলেন, আসছে ঈদুল আযহায় বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। আশা করছি গত ঈদের মতো এবারও ঘরমুখো মানুষ নির্বিঘ্ন বাড়ি যেতে পারবে।
বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত এসময় ড্রাইভিং লাইসেন্স এবং আইন না মেনে সড়ক-মহাসড়কে গাড়ী চালানোর দায়ে বেশ কয়েকজন চালক ও যাত্রীকে জরিমানা করে। এ অভিযান অব্যাহত থাকবেও বলেও এসময় জানানো হয়। এ সময় সড়ক ও সেতু বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code