বাংলাদেশের উন্নয়নে বিশ্ব আজ বিস্মিত : আনোয়ারুজ্জামান

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮

বাংলাদেশের উন্নয়নে বিশ্ব আজ বিস্মিত : আনোয়ারুজ্জামান

Manual5 Ad Code

সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও বাংলাদেশের উন্নয়নে বিশ্ব আজ বিস্মিত। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় ও দেশের উন্নয়নে যে ভুমিকা পালন করছেন বিশ্বে তা প্রশংসিত হয়েছে। তাই শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে নৌকায় ভোট দিতে তিনি সর্বস্তরের মানুষকে আহবান জানান।

Manual1 Ad Code

তিনি বলেন, ৩০ লাখ শহীদ আর ২ থেকে ৪ লাখ ইজ্জত হারানো মায়ের কষ্টের বিনিময়ে দেশ রাজনৈতিক মুক্তি হলে এখন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্র্রে পরিণত হওয়ার দ্বার প্রান্তে পৌছে যাচ্ছে। মানুষের অর্থনৈতিক স্বচ্ছতা, শিক্ষার উন্নতি এবং সামাজিক বিভিন্ন সুচকে দেশ এগিয়ে যাচ্ছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার আঞ্চলিক আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বিশাল পথ সভা ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

আঞ্চলিক কমিটির সভাপতি বাবুল আহমদের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা এএইচএম ফিরোজ আলীর ও আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল আহমদের যৌথ পরিচালনায় পথ সভায় প্রধান বক্তার বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান বলেন, আমি কোন দিন মানুষকে মিথ্যা আশ্বাস দেইনি। তাই এ অঞ্চলের মানুষ আমাকে হুদয় দিয়ে ভালবাসেন। নিজের পরিবার পরিজন প্রবাসে রেখে আনোয়ারুজ্জামানকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আনোয়ারুজ্জামানকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করলে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হবে না। আমরা সবাই মিলে দূর্নীতি মুক্ত এই আসন ঘোষণা করা হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মাত্র ১০ বছরে দেশকে শত বছরের উন্নয়নে রুপান্তরিত করেছেন। আপনারা নৌকায় ভোট দিন, উন্নয়ন পাবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মুজম্মিল আলী, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা আ’লীগ নেতা ফখরুল আহমদ মতছিন, সমর কুমার দাস, পীর সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম মেম্বার, শেখ শহিদুল ইসলাম, বশির আহমদ, আছাব উদ্দিন, আব্দুল জলিল জালাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা ছাত্রলীগ নেতা মোজ্জাব্বির আলী।

Manual3 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা এম এ আহাদ, মাষ্টার আলতাবুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল খালিক, আঙ্গুরা বেগম, নাছির খান, শাহ আশিকুল ইসলাম, সিরাজ মিয়া, আব্দুন নুর, জহুর আলী, লিয়াকত আলী, তৈরুছ আলী, ইউনুছ আলী, মকতার আলী, রশিদ আলী, ইন্তাজ আলী, জামাল আহমদ, রজব আলী, ফয়জুল ইসলাম, শাহ ইরন আলী, মাসুক আহমদ, তাজ উদ্দিন, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, মহানগর যুবলীগ নেতা আকতার হোসেন, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন, আমির আলী, সুহেল তালুকদার, রুহেল খান, তাজুল ইসলাম, ফারুক আহমদ, ফয়জুল ইসলাম জয়, জয়নাল আবেদিন, আমির আলী, জমির আলী, নাছির, লায়েছ আহমদ, মুহিব আহমদ, নুরুল হক, হুমায়ুন আহমদ, জেদ্দা যুবলীগ নেতা সামসুছ ইসলাম, মকবুল আলী, এমরান আহমদ রিয়াদ, সুহেল আহমদ, রুহেল আহমদ, আব্দুস সালাম, শিপন আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হেসেন, মুহিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পার্থসারথী দাস পাপ্পু, সালমান রব্বানী, যুগ্ন সাধারণ সম্পাদক রায়হান আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম আরিফ, নাঈম আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code