বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী, ছেলেদের পিছিয়ে গেলে চলবে না

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬

বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী, ছেলেদের পিছিয়ে গেলে চলবে না

Manual8 Ad Code
images
সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী। পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে যাচ্ছে। কিন্তু ছেলেদের পেছনে থাকলে চলবে না। বৃহস্পতিবার (১৮ আগস্ট) গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল গ্রহণ করে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন- আমি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি। আমি দেখেছি বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের চেয়ে আমাদের দেশের শিক্ষার্থীরা মেধাবী। আমাদের ছেলে-মেয়েদের এই মেধাকে আরো বিকশিত করার জন্য আমরা নানা পদক্ষেপ নিয়েছে।
এইচএসসি ও সমমানে কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন- পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে যাচ্ছে। কিন্তু ছেলেদের পেছনে থাকলে চলবে না। তাদেরও এগিয়ে যেতে হবে। ছেলে-মেয়েদের আমি সমানে সমান দেখতে চাই।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন- আমরা স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি বলে শিক্ষা-দীক্ষায় এগিয়ে যেতে পেরেছি। আমাদের ছেলে-মেয়েরা মেধা-মনন বিকাশের সুযোগ পাচ্ছে।
শেখ হাসিনা বলেন- শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নত হতে পারে না এটি জাতির জনক জানতেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার সাথে সাথে শিক্ষার প্রতি তিনি গুরুত্ব দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করে দিয়েছেন। ছেলেমেয়েরা যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করতে পারে সেটি তিনি চাইতেন।
শিক্ষার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের ভূমিকার কথা তুলে প্রধানমন্ত্রী বলেন- ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেখি শিক্ষার অবস্থা খারাপ। তখন আমরা শিক্ষার মানোন্নয়নে কাজ শুরু করি, বাজেট বৃদ্ধি করি। ফলে শিক্ষার মান বাড়ে, স্বাক্ষরতার হারও বাড়ে। আমরা স্বাক্ষারতা হার বাড়াতে পেরেছিলাম বলে ইউনেস্কো আমাদের পুরস্কার দিয়েছিল।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code