বাংলাদেশে আল্লাহর গজব পড়েছে : সিলেটে এরশাদ

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০১৭

বাংলাদেশে আল্লাহর গজব পড়েছে : সিলেটে এরশাদ

Manual5 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি :: বাংলাদেশে আল্লাহর গজব পড়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। হেলিকপ্টারে আসার সময় ওসমানীনগরের বন্যা কবলিত এলাকা দেখে এসেছি ঢাকায় এসি রুমে বসে নেতারা বড় বড় কথা বলেন কিন্তু দুর্গত মানুষের পাশে কেউ আসেন না।

Manual4 Ad Code

শুক্রবার (০৭ জুলাই) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরে ওসমানীনগর উপজেলা জাতীয়পার্টি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণী অনুষ্ঠান পূর্বক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

এরশাদ বলেন, সিলেটকে আমি ভালবাসি এই সিলেটই আমার দ্বিতীয় বাড়ী। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে আমি রংপুরে কাজ না করে সিলেটের ব্যাপক উন্নয়ন করেছি। যার প্রমাণ আপনাদের শেরপুর সেতু, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অনেক উন্নয়ন মূলক কাজ করেছি।

Manual5 Ad Code

তিনি বলেন, মানুষ হত্যা করে আমি রাজনীতি করি না। দেশের মানুষ আজ নিরাপদ নয়, আওয়ামীলীগের আমলে গুম-খুন আর বিএনপির আমলে ছিল চাঁদাবাজ-সন্ত্রাসীদের ভয়ে মানুষ তটস্থ ছিল। আমার শাসন আমলে দেশের মানুষ শান্তিতে ছিল।

Manual2 Ad Code

তিনি হাত তুলে উপস্থিত জনতাকে জাতীয়পার্টির সাথে থাকার আহবান জানালে উপস্থিত জনতা হাত তুলে জাতীয় পার্টির সাথে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

Manual3 Ad Code

ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির আহ্বায়ক জেলা পরিষদ সদস্য আশিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, কাজী ফিরুজ রশিদ এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া, নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি মুনিম চৌধুরী বাবু, সুনামগঞ্জ-১ আসনের এমপি পীর ফজলুর রহমান মিছবাহ, জাতীয় ইসলামী মহাজোট নেতা আবুল হাছনাত ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী প্রমূখ।

জাতীয় পার্টির পক্ষ থেকে ওসমানীনগর ও বালাগঞ্জে ৩ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এর আগে দুপুর পৌনে বারোটায় হেলিকপ্টার যোগে শেরপুর আরঙ্গপুর মাদ্রাসা মাঠে হুসেইন মুহম্মদ এরশাদ ও তাঁর সফর সঙ্গীরা অবতরণ করলে সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code