বাংলাদেশে ৯ লাখ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

বাংলাদেশে ৯ লাখ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

Manual3 Ad Code

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :: গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভুয়া অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে একটি বার্তার মাধ্যমে ঘোষণা দেয় ফেসবুক। এরপর থেকে বাংলাদেশে এ পর্যন্ত ৯ লাখ অ্যাকাউন্ট বন্ধ হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বন্ধ হওয়া এসব অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বিভিন্নভাবে গুজব, মিথ্যা তথ্য ও ভুল খবর ছড়ানো হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে ভুয়া বা ফেক অনেক অ্যাকাউন্ট বন্ধ হলেও কিছু প্রকৃত ব্যবহারকারীর অ্যাকাউন্টও বন্ধ হয়েছে এই অভিযানে। ফেসবুক জানিয়েছে, যাচাই-বাছাই করার পর প্রকৃত আইডিগুলো ফেরত পাওয়া যাবে।

Manual4 Ad Code

ফেসবুকের কর্মকর্তা শবনম শাইক এক বার্তায় জানিয়েছিলেন, ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন প্রতারণা করা হচ্ছে। ভুয়া অ্যাকাউন্টগুলো বিভিন্ন ফেসবুক পেজে  প্রথমে লাইক দেয়। পরে সেসব পেজের বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্টের মাধ্যমে বিভ্রান্তি ও নিজেদের প্রচারণা (স্প্যামিং) চালায়। এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বিভিন্নভাবে  গুজব, মিথ্যা তথ্য ও ভুল খবর ছড়ানো হয় বলে জানিয়েছেন ফেসবুকের ওই কর্মকর্তা।

Manual7 Ad Code

এ দিকে অপর একটি সূত্রে জানা গেছে, দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি। সরকারি পর্যবেক্ষণে দেখা গেছে তার মধ্যে অন্তত ৩ শতাংশ আইডি ভুয়া।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code