বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নেবে জাপান

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নেবে জাপান

Manual6 Ad Code

download (4)

সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে জাপান। প্রয়োজনে জাপানি ভাষা শিখিয়ে হলেও চিকিৎসক ও নার্স নিতে চায় দেশটি।

Manual2 Ad Code

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সঙ্গে উপাচার্যের কার্যালয়ে এক সভায় জাপান প্রতিনিধি দল এ আগ্রহ প্রকাশ করেন।

Manual4 Ad Code

এ সময় জাপান প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশের চিকিৎসকরা অত্যন্ত দক্ষ, মেধাবী, পরিশ্রমী, আন্তরিক। আর নার্সরা সেবাপরায়ণ। তাই জাপানে বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের প্রচুর চাহিদা রয়েছে। প্রয়োজনে তারা নার্সদের জাপানি ভাষা শেখাবে।

Manual2 Ad Code

তাদের প্রস্তাব এবং আগ্রহকে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান ‘উত্তম প্রস্তাব’বলে উল্লেখ করেন। তিনি গুলাশানের রেস্তোরাঁয় নিহত জাপানি নাগরিকদের প্রতি গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে।

সভায় উপস্থিত ছিলেন জাপানের লিঙ্কস্টাফ কো. লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইয়াসুকি সুজিতা, অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর কজি সাইটো, বিএসএমএমইউয়ের চিফ অ্যাস্টেট অফিসার ডা. একেএম শরীফুল ইসলাম, বিএসএমএমইউয়ের সহকারি প্রক্টর এবং কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code