বাণী কাপূরে আকর্ষিত হৃতিক রোশন

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

বাণী কাপূরে আকর্ষিত হৃতিক রোশন

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: হৃতিক রোশন বলিউডের অন্যতম ভাল নৃত্যশিল্পী, এতে কোনও সন্দেহ নেই। কিন্তু যখন প্রথম তিনি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তখন নিজের নৃত্যকলার মাধ্যমে দর্শকের কাছে পৌঁছাতে অনেকখানি সময় লেগেছিল তাঁর।

সাম্প্রতিককালে ‘বেফিকরে’ খ্যাত অভিনেত্রী বাণী কাপূর ‘গ্রিক গড’-এর দৃষ্টি আকর্ষণ করেছেন। হৃতিক মনে করছেন বাণীর ড্যান্স মুভ সত্যিই তারিফ করার মতো। কথায় বলে ‘রতনে রতন চেনে’। তাই হয়তো বাণীর মধ্যেকার ট্যালেন্ট খুঁজে পেয়েছেন হৃতিক। এর জন্য তিনি আদিত্য চোপড়াকে ফোন করে সাধুবাদ জানিয়েছেন, এমন ট্যালেন্ট খুঁজে বের করার জন্য।

Manual5 Ad Code

বাণী কাপূরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে, হৃতিক রোশনের কাছ থেকে প্রশংসা শুনে তাঁর কী মনে হচ্ছে? বাণী জানিয়েছেন যে, তিনি আপ্লুত। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, বেশিরভাগ মানুষই যখন ছবিতে চুমুর সংখ্যা কত, তা নিয়েই মাথা ঘামাচ্ছে, তখন ছবির ড্যান্স মুভগুলির প্রশংসা করা হচ্ছে, তা নিয়ে বাণী খুবই উচ্ছসিত।

Manual8 Ad Code

সুতরাং, একথা বলাই যায় যে, বাণী তাঁর ড্যান্স মুভমেল্ট দিয়েই হৃতিকের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code