সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা এলাকায় পাইওনিয়ার ডেনিম কোম্পানি করেন বাদশা মিয়া। এরপর থেকেই এলাকার অসহায় পরিবারকে টার্গেট করে বাদশা মিয়ার মনোনীত বাহিনী। হতদরিদ্রদের অসহাত্বের সুযোগ নিয়ে তাদের শেষ সম্ভল ভূমি কেনার প্রস্তাব দেয় বাদশা বাহিনীর লোকজন। জমি বিক্রি করতে রাজি হলেই পরে শুরু হয় নানান হয়রানীমূলক কর্মকান্ড। এখন এ কোম্পানীর লাগাম টানবে কে?
জানা যায়, পাইওনিয়ার ডেনিম (বাদশা কোম্পানি) এর মালিক বাদশা মিয়া কোম্পানি প্রতিষ্ঠা করার সুবাদে পছন্দের জমি এলাকার অসহায় ও হতদরিদ্ররা তাদের সামান্য সম্ভল (জমি) টুকু ন্যায্যমূল্য পেতে হয়রানি শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে বাদশা মিয়ার বিরুদ্ধে।
কারো জমি বছরের পর বছর ক্রয় না করেই দখলে নিয়ে গেছেন। শুধু তাই নয় স্বল্প মূল্যে বিক্রি করার প্রস্তাবও দিয়ে যাচ্ছেন। তাছাড়া হুমকি সরুপ বলছেন- আমার কোন সমস্যা নেই। আপনি বিক্রি না করলে আপনারই সমস্যা। আপনার জায়গায় যেতে হলে হেলিকপ্টার দিয়ে যেতে হবে, এছাড়া কোন পথ নেই। আর আমি ছাড়া এই জমি কেউ কিনতে পারবে না। এমন অভিযোগ ভূক্তভোগীদের।
বাদশা কোম্পানীর ফাঁদে পরে জমিদাতা না পাচ্ছে তার জমি ভুগদখল করতে, না পারছে তার জমি ন্যায্যমূল্যে বিক্রি করতে। ঐ ভুক্তভোগী এখন নিরুপায় হয়ে ঘুরছে দ্বারে দ্বারে। এই বিষয় কেন্দ্র করে বেশ কিছু দিন যাবত বাদশা কোম্পানি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে স্হানীয় জনমনে।
সড়েজমিনে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান- পাইওনিয়ার ডেনিম লিমিটেড এর হরিতলা মৌজায় অগনিত কৃষিকের জীবনের ঘুম হারাম করে দেন এই বাদশা মিয়া। কিছু দিন পর পরই পত্রিকার পাতায় চোখে পড়ে বাদশা কোম্পানির অনিয়ম ও দুর্নীতির সংবাদ। এই কোম্পানির মালিক বাদশা মিয়া জমির মালিকদের অতিষ্ট করে ফেলেছে। সেই ব্যক্তি কারো কাছ থেকে জমি ক্রয় করার কোন সুযোগ পেলেই সাধু সেজে প্রথমে নিজেকে নিজেই বলে বেড়ান আমি খুব ভাল মানুষ। আমার মত ভালো মানুষ আর কোথাও পাবে না। পরে জমি হাতের নাগালে নিয়ে তার ভেতরের চেহারাটা দেখিয়ে নিজেকে বিরাট প্রভাবশালী মানুষ হিসেবে ক্ষমতার দাপট দেখিয়ে দেন। এই পাইওনিয়ার ডেনিম লিমিটেড এর জমি জমা ক্রয় করার জন্য তার নিজস্ব একটি বাহিনী রয়েছে। তাদের দিয়ে জমিদাতাদের আতংকিত করে রাখেন।
এই বাদশা মিয়ার বিরুদ্ধে জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে বেশ কিছু ব্যক্তি আইনের দারস্থ হয়েছেন এবং বেশ কিছু ব্যক্তি আইনগত দারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে পাইওনিয়ার ডেনিম লিমিটেড এর মালিক বাদশা মিয়ার সাথে মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন কল রিসিভ করেনি। পরে মুটোফোনে বার্তা পাঠানোর পরেও কোন সাড়া পাওয়া যায়নি। ফলে বাদশা মিয়ার কোন মন্তব্য পাওয়া যায় নি।
(সুরমামেইল/এমএকে/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি