বানিয়াচংয়ে পুকুরে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মে ৮, ২০২৩

বানিয়াচংয়ে পুকুরে শিশুর মৃত্যু

Manual7 Ad Code

ফাইল ছবি


বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরে ডুবে কুলসুমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় সামাদ নামে আরো এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সোমবার (০৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শিশু কুলসুমা আক্তার বানিয়াচং সদরের জাতুকুর্ণপাড়া মহল্লার সুলতান মিয়ার মেয়ে। সামাদ একই মহল্লার সেবুল মিয়ার ছেলে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

জানা যায়, দুপুরে জাতুকুর্ণপাড়া মহল্লার শরীফ উদ্দিন সড়কের পাশে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় শিশু কুলসুমা ও সামাদ মিয়া। একপর্যায়ে তাদের দেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক কুলসুমাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সামাদকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Manual4 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এইচএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code