বানিয়াচংয়ে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩

বানিয়াচংয়ে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজা শাহিন মিয়ার দায়ের কোপে চাচা মোশারফ হোসেন (৪০) নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ৮নং কুর্শা কাগাউড়া ইউনিয়নের কাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন ওই গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

Manual2 Ad Code

 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

স্থানীয় সূত্র জানায়, মোশারফ হোসেন নামে ওই ব্যক্তির সঙ্গে মাটি কাটা নিয়ে বাকবিতন্ডা হয় তার ভাতিজা শাহিন মিয়ার। এ নিয়ে তারা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়ায়।  একপর্যায়ে শাহিন মিয়া উত্তেজিত হয়ে তার চাচা মোশারফ মিয়াকে দা দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ডা. শরিফ উদ্দিন তাঁকে মৃত ঘোষণা করেন।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code