সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে লুডু খেলা নিয়ে দুই যুবকের ঝগড়া হয়। পরে এ ঝগড়া রূপ নেয় সংঘর্ষে। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ২০ জন আহত হন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি (তদন্ত) মো. আবু হানিফ বলেন, নিশ্চিন্তপুর গ্রামের দুই যুবক মোবাইল ফোনে লুডু খেলেন। এক পর্যায়ে ১০০ টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে দুজনের পক্ষ নিয়ে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি