বানিয়াচংয়ে শ্বশুরবাড়িতে ঝগড়া থামাতে গিয়ে জামাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

বানিয়াচংয়ে শ্বশুরবাড়িতে ঝগড়া থামাতে গিয়ে জামাইয়ের মৃত্যু

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচংয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বানিয়াচং বড়সড়ক গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

 

নিহত নজরুল ইসলাম আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা।

Manual8 Ad Code

 

জানা গেছে, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে একই গ্রামের ছালেক মিয়া এবং কাশেম মিয়ার ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া নজরুল ইসলাম ওই ঝগড়া থামাতে এগিয়ে গেলে পক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। নজরুলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code