বানিয়াচংয়ে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩

বানিয়াচংয়ে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচং উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) স্ট্যান্ডে বাগবিতণ্ডার জেরে ৬ গ্রামবাসীর মধ্যে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন জানা গেছে।

 

সোমবার (২০ নভেম্বর) বিকেল উপজেলার নোয়া পাথাড়িয়া গ্রামে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

Manual1 Ad Code

 

স্থানীয়রা জানায়, পাথারিয়া গ্রামের আশিক মিয়ার নেতৃত্বে আলম বাজার থেকে হাওর এলাকার কয়েকটি গ্রামে চলাচলরত ইজিবাইক স্টেশন পরিচালিত হয়। সকালে টুপিয়াজুরি গ্রামের দুই ইজিবাইক চালকের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে টমটম সমিতির সভাপতি আশিক মিয়া তাদের বহিষ্কার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে হিয়ালা গ্রামের লোকজনের সঙ্গে পাথাড়িয়া গ্রামের সংঘর্ষ বেধে যায়।

 

Manual7 Ad Code

পরে হিয়ালা গ্রামের পক্ষ নেন মক্রমপুর, কাবিলপুর, নিশিন্তপুর ও টুপিয়াজুড়ি গ্রামের লোকজন। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ইজিবাইক স্ট্যান্ডে বাগবিতণ্ডা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code