বানিয়াচংয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোচালক নিহত

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২

বানিয়াচংয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোচালক নিহত

Manual4 Ad Code

বানিয়াচং সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচংয়ে সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানের চাপায় পায়েল মিয়া নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (০৬ জুলাই) সকালে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহত পায়েল মিয়া আজমিরীগঞ্জ পৌরসভার নগর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

Manual6 Ad Code

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পায়েল মিয়া আজমিরীগঞ্জ বাজার থেকে মাছ নিয়ে হবিগঞ্জ যাচ্ছিলেন। এ সময় বানিয়াচং উপজেলার রত্না নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান তার অটোরিকশাকে চাপা দেয়। এতে পায়েল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা পায়েল মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Manual4 Ad Code

ঘটনার সত্যতা স্বীকার করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসাইন। তিনি জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code