বানিয়াচংয়ে ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মায়ের মৃত্যু

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২২

বানিয়াচংয়ে ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মায়ের মৃত্যু

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচংয়ে ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জয়রাজ বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

 

Manual4 Ad Code

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বানিয়াচং উপজেলার হিয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জয়রাজ বেগম হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের নোমান মিয়ার স্ত্রী।

Manual4 Ad Code

 

স্থানীয়রা জানান, জয়রাজ বেগম তার এক স্বজনের সঙ্গে মোটরসাইকেল যোগে বানিয়াচং উপজেলার হিয়ালা এলাকায় ছেলের বিয়ের দাওয়াত দিতে যাচ্ছিলেন। পথে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual6 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code