বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২

বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

Manual8 Ad Code

বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে ইসাক মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বানিয়াচংয় উপজেলার সুজাতপুর ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসাক একই গ্রামের কাছম আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান, সুজাতপুর ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের সালাম মিয়ার। এরই পরিপ্রেক্ষিতে রফিকুল ইসলামের চাচা ইসাক মিয়ার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় সালাম মিয়াসহ তার পক্ষের লোকজনের। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ইসাক মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি জানতে পেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আরো ১০ জন আহত হয়েছেন।

 

আহতদের মধ্যে ওলি মিয়া, মহন মিয়া, আলতাছ মিয়া, জনি মিয়া ও নাজমা আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Manual2 Ad Code

 

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code