সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬
বিনোদন ডেস্ক :: রাখি সাওয়ান্তকে এতদিন সবাই হেয় করে এসেছেন। তিনি যে সবার সমস্যা সমাধানের ক্ষমতা রাখেন, তা কেউ বুঝতেই পারেননি। তবে এবার পারবেন। কেন না, রাখি মুখ খুলেছেন। এবং তুলোধোনা করেছেন এই মুহূর্তে বিগ বসের ঘরের এবং সেই অনুষ্ঠানের দর্শকদের সমস্যা ওম স্বামীকে।
সত্যি করে বলুন তো, ওম স্বামীকে কি আমরা কেউ আদৌ পছন্দ করি? যিনি ভদ্রসমাজে কীভাবে কথা বলতে হয় জানেন না, যার মধ্যে সৌজন্যের কোনো বালাই নেই- তাকে পছন্দ করা কি সম্ভব? তার উপর আবার রয়েছে সন্ন্যাসী হয়েও তার নারীদের নিয়ে আপত্তিজনক, অশালীন মন্তব্য। সেই সবেতে বিগ বসের ঘরের বাসিন্দা, দর্শকের মতো চটেছেন রাখি সাওয়ান্তও।
‘আমার ইচ্ছে করে বিগ বসের ঘরে গিয়ে ওম স্বামীর সব জামা-কাপড় কেড়ে নিই। এই অসভ্য লোকটা নারী নিয়ে এ রকম অসম্মানজনক কথা বলে কী করে। কে ও? আমি খুব খুশি হব ওকে বিগ বসের বাড়িতেই নগ্ন করে দিতে পারলে। ওর সব জামা-কাপড় দেওয়ালের বাইরে ছুড়ে ফেলে দেব। যাতে নগ্ন অবস্থাতেই ওকে পথে নামতে হয়। যখন ঘুমাবে, তখন ওর চুল-দাড়িও কেটে নিতে পারি। কোনো গুহা থেকে এই জানোয়ারটাকে তুলে এনেছে বিগ বস কর্তৃপক্ষ।
Design and developed by ওয়েব হোম বিডি