সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২
বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুস্পৃষ্টে হুসনেআরা নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চকরামপুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসনেআরা ওই গ্রামের কালা মিয়ার মেয়ে।
ঘটনার সত্যতা স্বীকার করে বাহুবল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, ওই নারী তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে বসতঘরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের মেইন তার ছিড়ে নিচে ঝুলেছিল। অসাবধানতাবশত ওই বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি