বাবার হত্যাকারীর দলে রেজা কিবরিয়া : সিলেটে শেখ হাসিনা

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

বাবার হত্যাকারীর দলে রেজা কিবরিয়া : সিলেটে শেখ হাসিনা

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকা হচ্ছে মানুষের বন্ধু। বিপদে মানুষকে রক্ষা করে। এই নৌকায় ভোট দিয়েই দেশের উন্নয়ন হচ্ছে।

Manual4 Ad Code

শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করেছে বিএনপি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাবার হত্যাকারী দলে যোগ দিয়ে ধানের শীষে কিবরিয়ার ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে ‌সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা কথাগুলো বলেন।

তিনি  বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকে।

Manual7 Ad Code

শেখ হাসিনা বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতি করে দেশের সুনাম ক্ষুণ্ন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, এতিম খানার টাকা দুর্নীতির কারণে খালেদা জিয়া কারাভোগ করছেন। ২০১৪ সালে আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে মেরেছে।

তিনি বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে মোবাইল ফোনের দাম কমিয়ে আমরা এখন মানুষের হাতে হাতে মোবাইল পৌঁছে দিয়েছি। শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ করেছিল বিশ্ব ব্যাংক। আমি চ্যালেঞ্জ করেছিলাম, কোনো দুর্নীতি হয়নি। কারণ আমি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে এসেছি, নিজের নয়। আমি বলেছি, বিদেশি সাহায্য লাগবে না, দেশের টাকায় পদ্মাসেতু হবে। এই বিষয়টাই সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে অনেক উপরে নিয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এই বছরই জানুয়ারিতে এসেছিলাম। নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। যাদেরকে আমরা প্রার্থী দিয়েছি তাদের জন্য নৌকা মার্কায় ভোট চাইতে  আবারও বিজয়ের মাসে এসেছি।

Manual2 Ad Code

এর আগে, শনিবার সকাল পৌনে ১১টার দিকে বিমানযোগে সিলেট পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে সরাসরি হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যান। সেখান থেকে যান হজরত শাহপরান (রহ.) এর মাজারে। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে বিশ্রাম শেষে জনসভায় যোগ দেন।

নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীগণ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code