বাহুবলির গ্রাফিক ডিজাইনার গ্রেফতার

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

বাহুবলির গ্রাফিক ডিজাইনার গ্রেফতার

Manual2 Ad Code

500x350_628dec63a07e311bfcf7f4b6fe839e6f_baahubali20161123163216বিনোদন ডেস্ক :: দক্ষিণের বক্স অফিস কাঁপানো সেরা ছবি পরিচালক রাজমৌলীর ফিকশন থ্রিলার ‘বাহুবলি- দ্য বিগিনিং’ ছবিটি। আর তাই বাহুবলির শেষ কিস্তি দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক অনুরাগীরা।

Manual8 Ad Code

সে প্রত্যাশা পূরণে পরিচালকও বেশ তোড়জোর করে চালাচ্ছিলেন ছবি নির্মাণের কাজ। তবে এরই মধ্যে ছবির গুরুত্বপূর্ণ একটি অংশের শুটিংয়ের দৃশ্য ফাঁস হয়ে যাওয়ায় বেশ অস্বস্তিতে পড়েছে বাহুবলি কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

জানা যায়, শুটিং স্পট থেকে বাহুবলির এক গ্রাফিক ডিজাইনারই এই সর্বনাশটি করেন গত সোমবার। ধারণকৃত সে দৃশ্য তিনি ছড়িয়ে দেন ইন্টারনেটজুড়ে। তাই প্রযোজক শভু ইয়ারলাগদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে হায়দরাবাদ পুলিশ গ্রেফতার করে সেই গ্রাফিক ডিজাইনারকে।

ইতোমধ্যে ইন্টারনেট থেকেও সরিয়ে নেয়া হয়েছে সে দৃশ্যটি। তবে পরিচালক ভাবছেন দৃশ্য ফাঁসের ঘটনায় যা ক্ষতি হবার ইতোমধ্যেই তা হয়ে গেছে।

‘বাহুবলি : দ্য কনক্লুশন’ ছবিটি আগামী বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code