সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মে ১২, ২০২৩
বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে ঘরের ফ্যান ঠিক করতে গিয়ে জয়ন্ত পাল (৪২) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের মৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জয়ন্ত পাল ওই গ্রামের জ্যেতিময় পালের ছেলে। তিনি মৌলভীবাজারের শমসেরনগর উপজেলায় একটি এনজিওতে কর্মরত ছিলেন।
জানা যায়, জয়ন্ত পালের ছোট ভাইকে দেখতে কনে পক্ষ তাদের বাড়িতে আসার কথা ছিলো। এ জন্য বাড়ির একটি ফ্যান তিনি ঠিক করতে গেলে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(সুরমামেইল/এনএ)
Design and developed by ওয়েব হোম বিডি