বাহুবলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪

বাহুবলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবল উপজেলায় মাছ বোঝাই পিকআপ ও সিমেন্টের ট্রাকের সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তগলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

 

Manual2 Ad Code

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে পিকআপ চালক হৃদয় মিয়া (২৬) ও শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে হেলপার রিপন মিয়া (২৪)।

Manual3 Ad Code

 

পুলিশ জানায়, সকালে সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছালে সিলেটগামী সিমেন্টের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code