সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২
বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে দুর্বৃত্তদের হামলায় আহত পশু চিকিৎসক আতর আলী অবশেষে মারা গেছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত পশু চিকিৎসক আতর আলী উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের পশু চিকিৎসক আতড় আলীর বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া কাঁচা রাস্তায় একই গ্রামের রিপন, মালেক, মতিন ও আজিজ হাল চাষের গাড়ি নিয়ে যাওয়ায় বাধা দেন তিনি।
এরই জেরে বাগবিতন্ডার একপর্যায়ে রিপন মালেক মতিন ও আজিজ পশু চিকিৎসককে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা বাহুবল স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস বলেন, মৃত্যুর খবর শুনেছি। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design and developed by ওয়েব হোম বিডি