বাহুবলে ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির ছাত্রী, খালু গ্রেপ্তার

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২২

বাহুবলে ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির ছাত্রী, খালু গ্রেপ্তার

Manual6 Ad Code

ছবি : প্রতীকী


হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবল উপজেলার বড়ইউড়ি গ্রামে খালুর লালসার শিকার হয়ে এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে ধর্ষক খালু আব্দুর রউফকে।

 

গত বুধবার (০১ জুন) রাত সাড়ে ১১টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

আটককৃত আব্দুর রউফ বড়ইউড়ি গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে। আব্দুর রউফ নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর সম্পর্কে খালু।

Manual7 Ad Code

 

পুলিশ জানায়, উপজেলার ২ নম্বর পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া এলাকার এক বাসিন্দার স্ত্রী মারা যাওয়ার পর তার স্কুল পড়ুয়া মেয়েকে একই উপজেলার ছোট বড়ইউড়ি মহিলা মাদরাসায় লেখাপড়ার জন্য ভর্তি করেন। পরে তিনি পারিবারিক সমস্যার কারণে বড়ইউড়ি গ্রামের বাসিন্দা ওই শিক্ষার্থীর আপন খালু আব্দুর রউফের বাড়িতে থাকার ব্যবস্থা করেন। এরই সুবাদে ওই শিক্ষার্থীর উপর কুনজর পড়ে তার খালুর।

 

একপর্যায়ে আব্দুর রউফ ওই স্কুলছাত্রীকে বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। ফলে সে ছয়মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়ে পড়লে ওই স্কুলছাত্রীর বাবা বিষয়টি পুলিশকে অবগত করেন। এরই প্রেক্ষিতে বুধবার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত খালুকে আটক করে থানায় নিয়ে আসে।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (০২ জুন) এ ব্যাপারে বাহুবল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, আটককৃত আব্দুর রউফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code