বাহুবলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

বাহুবলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Manual6 Ad Code

বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

 

মৃত শিশুরা হলো- রঘুরামপুর গ্রামের সালাউদ্দিনের মেয়ে জান্নাত (২) ও মহিউদ্দিনের ছেলে ইয়াছিন (৪)।

 

Manual2 Ad Code

পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।

Manual4 Ad Code

 

ওসি জানান, মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সালাউদ্দিনের দুই বছরের মেয়ে জান্নাত ও তার চাচাতো ভাই মহিউদ্দিনের চার ছেলে ইয়াসিন বাড়ির পাশে পুকুরের কাছে খেলাধুলা করছিল। এ সময় তারা খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

 

Manual8 Ad Code

ওসি আরও জানান, পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায় পুকুরে জান্নাত ও ইয়াসিনকে ভাসতে দেখেন তাঁরা। উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মাজহার হোসেন নাহিদ তাদের মৃত ঘোষণা করেন।

 

(সুরমামেইল/এনএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code