বাহুবলে পানি নিষ্কাশন নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

বাহুবলে পানি নিষ্কাশন নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত ৩০/৪০ জন।

Manual1 Ad Code

 

শনিবার (৩০ সেপ্টেম্বের) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

নিহতরা হলেন- হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)। আহতদেরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে- মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের ইউসুফ মিয়া এবং ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা রয়েছে উভয়পক্ষের মধ্যে। স্থানীয় সংসদ সদস্যসহ মুরুব্বীরা একাধিকবার চেষ্টা করেও বিষয়টি নিষ্পত্তি করতে পারেননি। এর জের ধরে শনিবার রাতে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাসান আলীর ছেলে উস্তার মিয়া ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী গুরুতর আহত হন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দু’পক্ষ মুখোমুখি অবস্থানে আছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা রেখেছে।

 

(সুরমামেইল/এমএকে/এফএ)


 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code