বাহুবলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

বাহুবলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবলে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেবুল মিয়া (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

 

Manual2 Ad Code

এ ঘটনায় আহত হয়েছেন ফয়সল মিয়া (২০) নামে আরো এক যুবক। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে উপজেলার মিরপুর ভূলকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেফুল মিয়া তারাপাশা গ্রামের ছোট্ট মিয়ার পুত্র। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ছাত্র ছিলেন।

 

স্থানীয়রা জানায়, সকালে সেবুল মিয়া তার বন্ধু ফয়সল মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। ঘোরাফেরা শেষে বাড়ি ফেরার পথে ভূলকোট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এতে সেবুল ও ফয়সল গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সেবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code