সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩
বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে বিরতিহীন বাসের ধাক্কায় আম্বিয়া খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বাহুবলের মিরপুর শ্রীমঙ্গল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আম্বিয়া খাতুন উপজেলার উজারগাঁও বিহারীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী।
স্থানীয়রা জানান, আম্বিয়া খাতুন প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বাহুবলের মিরপুর শ্রীমঙ্গল রোডে পৌঁছালে হবিগঞ্জ সিলেট বিরতিহীন পরিবহনের একটি বাস আম্বিয়াকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আম্বিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান।
(সুরমামেইল/এনএ)
Design and developed by ওয়েব হোম বিডি