বাহুবলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাগারে বখাটে

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

বাহুবলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাগারে বখাটে

Manual7 Ad Code

বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দায়ে ওয়ালিদ খান (১৯) নামে এক বখাটেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ওয়ালিদ খান বাহুবল সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

জানা যায়, বেশ কিছুদিন যাবত উপজেলা সদরে অবস্থিত দি-লিটন ফ্লাওয়ার কিন্ডার গার্টেনের সামনে ও আশপাশে স্কুল চলাকালীন সময়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলো ওয়ালিদ খান। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও স্কুলে কোচিং চলাকালীন সময়ে ছাত্রীদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে ইভটিজিং করতে থাকে। এ সময় স্কুল কর্তৃপক্ষ ওয়ালিদ খানকে আটক করে বাহুবল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে আটক করে।

 

পরে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code