বাড়িতে হানা দিচ্ছে বিজিবি, সেনাবাহিনীতেই ভরসা ড. কামালের

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

বাড়িতে হানা দিচ্ছে বিজিবি, সেনাবাহিনীতেই ভরসা ড. কামালের

Manual5 Ad Code

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, পুলিশ ঐক্যফ্রন্টের প্রার্থীর বাসায় হানা দিচ্ছে, বিজিবি নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে, হয়রানি করছে। তাই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনীই এখন একমাত্র ভরসা।

‘এই মুহূর্তে দেশবাসীর পাশে দাঁড়াবে দেশপ্রেমিক সেনাবাহিনী। অতীতে তারা যেভাবে একটা নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রেখেছে। সেই ঐতিহ্যকে তারা ধরে রাখবে বলে আশাবাদী ঐক্যফ্রন্ট।’

Manual4 Ad Code

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে পুরানো পল্টনে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি একথা বলেন। লিখিত বক্তব্যটি পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী ও নেতাকর্মীদের মাঠে দাঁড়াতে দেয়া হচ্ছে না। ভোট দেয়া তো দূরের কথা কাউকে ঘরে ঘুমাতেও দেয়া হচ্ছে না। একদিকে দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হচ্ছে না অন্যদিকে বিদেশি পর্যবেক্ষকদের ভিসাও দেয়া হচ্ছে না। উপজেলা চেয়ারম্যানদের পদত্যাগপত্র গ্রহণের আইন থাকলেও হাইকোর্ট থেকে তাদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না। একমাত্র ভরসা যে স্বাধীনতার সময় অনন্য ভূমিকা পালনকারী বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেমেছে। তাদের কাছ থেকে দেশের মানুষ নিরাপদ পরিবেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রত্যাশা করে।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের নেতা জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিকউল্যাহ, মোশতাক আহমেদ, জাকারিয়া চৌধুরী, বিকল্প ধারার নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদল ও ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামিম।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code