বিএনপিকে প্রত্যাখ্যান করে নৌকাকে বিজয়ী করবে জনগণ : কাদের

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮

বিএনপিকে প্রত্যাখ্যান করে নৌকাকে বিজয়ী করবে জনগণ : কাদের

Manual5 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের মাস ডিসেম্বরে যে নির্বাচন হচ্ছে সে নির্বাচনে দেশের জনগণ সাম্প্রদায়িক শক্তির ধারক-বাহক বিএনপিকে প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করবে।

Manual8 Ad Code

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক শক্তির ধারক-বাহক হচ্ছে বিএনপি। বিজয়ের মাসে এই সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করে দেশবাসী নৌকার বিজয়কে নিশ্চিত করবে।’

তিনি বলেন, দেশের মানুষ দু’ভাগে বিভক্ত। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, আর সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি বিএনপির নেতৃত্বে একত্রিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শুভ শক্তির কাছে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অশুভ শক্তি পরাজিত হবে।

Manual6 Ad Code

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আপামর জনতা আজ শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে।

তিনি বলেন, বিজয়ের মাত্র দু’দিন আগে পাক হানাদার বাহিনী দেশের কতিপয় কুলাঙ্গারদের সহায়তায় দেশকে মেধাহীন করার ঘৃণ্য উদ্দেশ্যে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।

Manual3 Ad Code

১৯৭১ সালে এই দিনে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের একের পর এক হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর রাজাকাররা। শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিক বেছে বেছে জাতির মেধাবী সন্তানদের হত্যা করে বর্বর কায়দায়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code