বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে খালেদা জিয়ার শ্রদ্ধা

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে খালেদা জিয়ার শ্রদ্ধা

Manual6 Ad Code

সংগৃহীত

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশ জাতিয়তাবাদি দল (বিএনপির) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জিয়াউর রহমানের মাজারে পৌছান এবং সেখানে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

Manual7 Ad Code

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদদ আহমেদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মামুন স্ট্যালিনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১০ টার পরে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া কবরের পথে রওনা করেন বলে জানান তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।-

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code