সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ শাসকগোষ্ঠী জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, তাই নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ক্ষমতাসীনরা মারমুখী নীতি অবলম্বন করে সন্ত্রাসের রক্তেরস্রোত বইয়ে দিয়েছে।
শনিবার (০৪ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা। অভিনব কায়দায় বিএনপির প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
ইসি’র কঠোর সমালোচনায় রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে সব নির্বাচনে কারবালার মাতম উঠেছে। অসংখ্য মানুষের রক্তাক্ত লাশ দেখেও তারা বিচলিত হননি। বরং বারবার স্বাভাবিক ঘটনা বলে সহিংসতাকে সশস্ত্র আওয়ামী ক্যাডারদের পক্ষে উস্কে দিয়েছে। আওয়মী লীগের রক্তাক্ত সন্ত্রাসে একতরফা নির্বাচন চলছে।
নির্বাচনী সহিংসতায় হত্যাকান্ডের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে ঘিরে যত হত্যাকান্ড হয়েছে সবেই হয়েছে সরকারের অঙ্গুলীর নির্দেশে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে সন্ত্রাস করছে। এসবের নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যেহেতু তারা (আওয়ামী লীগ) জনগণ কর্তৃক কোণঠাসা হয়ে পড়েছে তাই স্বচ্ছ ও অবাধ নির্বাচন অনুষ্ঠান করে বিজয়ী হওয়া সম্ভব নয়। তাই স্থানীয় সরকারে তাদের একতরফা নিজেদের লোক দরকার, তা না হলে একদলীয় ব্যবস্থা কায়েম করা যায়না। ভোটারবিহীন সরকার কর্তৃক স্থানীয় সরকার নির্বাচনে এতো অনাচার, বর্বরতা, জবরদখল, পৈশাচিকতা, রক্তপাত, প্রাণহানি, ডাকাতি, চুরিসহ এক বিভৎস অরাজকতা সৃষ্টি করা হয়েছে।
রিজভী বলেন, প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামী লীগের এই সমস্ত সমর্থকরা বিপক্ষ প্রার্থী ও নীরব ভোটারদের রক্ত ঝরিয়েছে। অবৈধ শাসকগোষ্ঠী জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, তাই নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ক্ষমতাসীনরা মারমুখী নীতি অবলম্বন করে সন্ত্রাসের রক্তগঙ্গা বইয়ে দিয়েছে। কারণ এই নির্বাচন কমিশনই গণতন্ত্রে নির্বাচন নামক প্রধান শর্তটিকে হত্যা করে কফিনে ঢুকিয়ে শেষ পেরেকটি মেরে দিয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান ও শাহিন শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি