‘বিএনপি উন্নয়নে বিশ্বাসী লুটপাটে নয়’

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৭

‘বিএনপি উন্নয়নে বিশ্বাসী লুটপাটে নয়’

Manual1 Ad Code

আলী হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করে এক নায়কতন্ত্র রাষ্ট্র কায়েম করার পায়তারা করছে। যা স্বাধীন বাংলার মানুষ কোন দিন মেনে নিবে না। বর্তমান সরকার গুম, খুন, হত্যা আর লুটপাটে বিশ্বাসী। কিন্তু বিএনপি উন্নয়নে বিশ্বাসী লুটপাটে নয়।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ ২০১৭ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual3 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব উসমান গণি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম স্বপন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লুৎফুল হক খোকন, জেলা বিএনপি নেতা আল আসলাম মুমিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছয়ফুল আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code