‘বিএনপি কেন্দ্র দখলে বাঁধা দিলে চোখ উপরে ফেলা হবে’

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

‘বিএনপি কেন্দ্র দখলে বাঁধা দিলে চোখ উপরে ফেলা হবে’

Manual6 Ad Code

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী এক সমাবেশে দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশাররফ মিয়া হুমকি দিয়ে বলেছেন, নৌকার পক্ষে আসনের সবগুলো ভোটকেন্দ্র দখল করা হবে এবং এতে বিএনপি নেতাকর্মীরা বাঁধা দিলে তাদের চোখ উপড়ে ফেলা হবে।

Manual8 Ad Code

গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) উপজেলা সদরে সুনামগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত রেলপথ মন্ত্রী বাবু সুরঞ্জিত সেন গুপ্তর সহধর্মীনি জয়াসেন গুপ্তার সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি প্রকাশ্যে এই হুমকি দেন।

Manual3 Ad Code

হুমকির প্রদানের ওই ভিডিও ক্লীপটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেলে এ নিয়ে শুধু সুনামগঞ্জ জেলা জুড়েই নয় গোটা সিলেট বিভাগ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ওই ভিডিও ক্লীপ ছড়িয়ে পড়লে গত দ’দিন ধরে নেটিজেনরা অনেকে অনেক ধরণের বিরুপ মন্তব্য জুড়ে দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ নেতা এ ধরণের হুমকি প্রদানের ভিডিও ক্লীপ ছড়িয়ে পড়ায় শাসকদল আওয়ামীলীগ এমনকি নির্বাচন কমিশনের ভাবমুর্তি ক্ষ্যু হচ্ছে বলে অভিজ্ঞ মহল ধারণ পোষণ করেছেন।

Manual5 Ad Code

নির্বাচনী সমাবেশে আওয়ামীলীগ নেতা বিতর্কিত মোশারফ বক্তব্য রাখতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, বিএনপিকে কোনো সেন্টারে আধিপত্য বিস্তার করতে দেয়া যাবে না, ওদের প্রত্যেকটি সেন্টার আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। সুতরাং যারা ছাত্রলীগ আছ, তোমাদের পড়াশুনা করেই এবার নির্বাচন করতে হবে। কোনো সেন্টার বিএনপিকে দেয়া যাবে না। এতে বিএনপির কোনো কর্মী, কোনো নেতা যদি চোখ রাঙায় তাহলে তার চোখ তুলে দেবে। আওয়ামী লীগের কোনো নেতা কোনো কর্মীকে একটা কথা বললে তার চোখ উপড়ে ফেলা হবে। সুতরাং নির্বাচনে সবকটি সেন্টার আমাদের দখলে থাকবে।

পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোশারফ মিয়ার এ বিতর্কিত বক্তব্যটি সভা শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ভাইরাল হয়ে পড়ে। এ বক্তব্য শুনে হতবাক হয়ে যান পক্ষ-প্রতিপক্ষের সবাই।

ওই বক্তব্যকে ভোটের মাঠের শান্তিপূর্ণ পরিস্থিতির জন্য হুমকি হিসেবে দেখছে প্রধান প্রতিদ্বন্ধি দল বিএনপির প্রার্থী ও তার সমর্থকরা।

এ বিষয়ে দ্রত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা।

তবে আলোচিত ওই ঘটনার ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী ড. জয়াসেন গুপ্তার বক্তব্য জানতে তার মোবাইলে অসংখ্যবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

Manual3 Ad Code

অপরদিকে ওই আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী এ নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ গণমাধ্যকে বলেন, অভিযোগ সম্পর্কে জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, দিরাইয়ের আলোচিত ত্রিপল মার্ডার মামলার পলাতক ও আদালত অবমাননার দায়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়া। দিরাইয়ের আলোচিত এ পৌর মেয়র এর আগেও বিভিন্ন ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন।

https://web.facebook.com/surmamailnews/videos/491569577913440/

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code