বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির’র ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির’র ঈদ শুভেচ্ছা

Manual5 Ad Code

সিলেট : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসনের সর্বস্থরের জনসাধারণ সহ সমগ্র মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual8 Ad Code

 

 

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম জীবনে শুধু মাত্র আনন্দ বিনোদনের বিষয়ই নয়, ঈদের সাথে জড়িয়ে আছে পবিত্র চেতনা ও দায়িত্ববোধ। ঈদুল আযহার প্রধান বিষয় হলো ত্যাগ ও কুরবানী। করোনাভাইরাস মহামারীর সব অন্ধকার কাটিয়ে ঈদুল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে।

 

তিনি বলেন, আল্লাহতায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা ত্যাগ ও কুরবানীর মহিমায় উজ্জীবিত হয়ে পবিত্র ঈদুল আযহা পালন করে থাকি। পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক জাতি, ধর্ম, নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের নব বার্তা। ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে।

 

Manual5 Ad Code

শুভেচ্ছা বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করেন বলেন; একে অপরের জন্য দোয়া করবেন- আল্লাহ চাহেতো খুব শীঘ্রই আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবো। তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সাথে ঈদ উৎসব পালনের আহবান জানান।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

এছাড়াও তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code