বিএনপি নেতা দুলু গ্রেপ্তার

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮

বিএনপি নেতা দুলু গ্রেপ্তার

Manual7 Ad Code

ঢাকার গুলশানের নিজ বাসা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তারের অভিযোগ ওঠেছে।

বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে আটক করা হয় বলে আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

সাবেক প্রতিমন্ত্রী দুলু আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে দলের মনোনয়ন পেয়েছিলেন। তবে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিলেও সেই সিদ্ধান্ত বহাল থাকে।

Manual1 Ad Code

নির্বাচন কমিশনে আপিল খারিজ হয়ে যাওয়ার পর দুলুর আসনে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশনে তালিকা পাঠায় বিএনপি। কিন্তু দুলু হাইকোর্টে রিট আবেদন করে প্রার্থিতা ফেরত পান।

Manual8 Ad Code

চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই আদেশের ওপর গতকাল মঙ্গলবার স্থগিতাদেশ দেন। আজ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code