সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮
এ বছরের বিগ বস জয়ী শিল্পা শিণ্ডে বিপাকে ফাঁসলেন। ইন্টারনেটে ফাঁস হয়ে গেল তাঁর এক বিতর্কিত ছবি। যদিও শিল্পার পরিবারের দাবি, এ ছবিটি শিল্পার নয়। কোনওভাবে প্রযুক্তি ব্যবহার করে তাঁর সম্মান নষ্ট করার চেষ্টা হচ্ছে। একই দাবি করেছেন শিল্পার বন্ধুরা। তাঁদের দাবি বহুদিন ধরেই শিল্পাকে দেখছেন তাঁরা। তিনি মোটেও এমন মহিলা নন। ছবিটি বেশ কিছুদিন আগের। কিন্তু শিল্পা বিগ বস ১১-এর বিজেতা হওয়ার পর থেকেই নতুন করে এগুলো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে শিল্পাকে এক পুরুষের সঙ্গে বিছানায় শায়িত অবস্থায় দেখা যাচ্ছে।
বিগ বস-এর ঘরে শেষ হাসি তিনিই হেসেছেন। তিন মাসেরও বেশি সময় ঘরবন্দি থেকে হিনা খানের থেকে ছিনিয়ে নিয়েছেন বিগ বস ১১-র সেরার শিরোপা। সলমন খান শূন্যে তুলে ধরেছেন তাঁরই হাত। সারা বিশ্ব সাক্ষী হয়েছে সে মুহূর্তের। নিজের জয়কে অনুরাগীদের উদ্দেশে উৎসর্গ করেছেন শিল্পা শিণ্ডে। সবে এই মুহূর্তগুলো উপভোগ করতে শুরু করেছিলেন টেলিভিশনের ভাবিজি।
বিতর্কের সূত্রেই অবশ্য বিগ বস-এর ঘরে ঢোকেন শিল্পা। যে ভাবিজি ঘর পে হ্যায় সিরিয়াল তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল, সেই শো ছেড়ে আচমকাই বেরিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। পরে শোয়ের প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এরপর ইন্ডাস্ট্রিতে প্রায় একঘরে হয়ে গিয়েছিলেন অভিনেত্রী।
এমন সময়ই বিগ বস-এর অফার আসে। আর সে সুযোগ বেশ ভালই কাজে লাগিয়েছেন অভিনেত্রী। ঘরের বাসিন্দাদের কাছে নিজের ব্যবহারের জন্য মা তকমাও পেয়েছিলেন তিনি। শেষে ট্রফিও উঠেছে তাঁরই হাতে। নিজের ভাবমূর্তি বজায় রাখতে চান অভিনেত্রী। আর তা রাখতে সবরকম চেষ্টা তিনি করবেন বলেই জানা গিয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি