বিটিভির জন্মদিনে ‘মিলনের মোহনায় স্বাগত’

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

Manual4 Ad Code
রেজোয়ান ইসলাম ঢাকা থেকে :: কেকের ওপর লেখা ‘বিটিভি ৫২ বছরে’। তার নিচে ‘বাংলাদেশ টেলিভিশন’ ও ওপরে লেখা ‘প্রথম বাংলা টিভি ১৯৬৪-২০১৬’। বিটিভি লেখার ওপর দেখা গেলো একটি টাওয়ার।
৫২ বছর পূর্তি উদযাপনের জন্য রোববার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের সদর দফতর প্রাঙ্গণে শুরু হয় ‘মিলনের মোহনায় স্বাগত’ শীর্ষক প্রীতি সম্মিলনী।
স্বাগত বক্তব্য রাখেন বিটিভির মহাপরিচালক এস.এম. হারুন-অর-রশীদ। শুরুতে তিনি মঞ্চে আমন্ত্রণ জানান বিটিভির প্রাক্তন উপমহাপরিচালক শিল্পী মুস্তাফা মনোয়ার, গুণী অভিনেতা ড. ইনামুল হক, সৈয়দ হাসান ইমামসহ বাংলাদেশ টেলিভিশনের শুরুর দিককার কয়েকজনকে।
‘প্রথম বাংলা টিভি ১৯৬৪-২০১৬, বাংলাদেশ টেলিভিশন শুভ জন্মদিন, মাঝে বড় করে ‘৫২’ লেখা ব্যানারসহ লাল, নীল ও সবুজ রঙের ৫২টি বেলুন উড়িয়ে বিটিভির ৫২ বছর পূর্তির অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
বিটিভির জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেতা আতাউর রহমান, খায়রুল আলম সবুজ, শহীদুজ্জামান সেলিম, অভিনেতা আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিম দম্পতি, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, অভিনেতা ঝুনা চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, রফিকুল্লাহ সেলিম, ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, অভিনেত্রী নিমা রহমান, রোকেয়া প্রাচী, মুনিরা ইউসুফ মেমী, তমালিকা কর্মকার, নাট্যকার মাসুম রেজা, নির্মাতা চয়নিকা চৌধুরী, উপস্থাপক আবদুন নূর তুষার, আনজাম মাসুদ, খন্দকার ইসমাইল।
বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়, ফেরদৌস আরা, শাহনাজ বেলী ও চিরকুট ব্যান্ডের সদস্যরা। উপস্থাপনা করেন ফেরদৌস বাপ্পী। দর্শকসারির ডানপাশে চিত্রশিল্পীরা ছবি এঁকেছেন। এ আয়োজন সরাসরি সম্প্রচার করা হয় বিটিভিতে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code