বিডিআর বিদ্রোহ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : হাইকোর্ট

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭

বিডিআর বিদ্রোহ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : হাইকোর্ট

Manual1 Ad Code

২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারী বহুল আলোচিত ঢাকার পিলখানায় বিডিআর সদর দফতরের ভেতরে বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ অন্তত ৭৪ জন নিহত হন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজকে ঘোষণা করার কথা থাকলেও বিচারকরা রায় সাজা ঘোষণা করেননি। কেবল পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে আজ।পিলখানায় বিডিআর বিদ্রোহের কারণ হিসেবে ষড়যন্ত্রের বিষয়টি উঠে এসেছে উচ্চ আদালতের পর্যবেক্ষণে।হাইকোর্টের পর্যবেক্ষণ বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বাইরের দেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে এই বিদ্রোহ ঘটানো হয়।

রোববার সকাল ১০টা ৫৬ মিনিটে এ মামলার রায় ঘোষণাকালে বিচারপতি মো. শওকত হোসেনসহ তিন সদস্যের বৃহত্তর হাইকোর্ট বেঞ্চের রায়ে এই মন্তব্য করা হয়। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

Manual2 Ad Code

১০ হাজার পৃষ্ঠার রায়ে পর্যবেক্ষণ এক হাজার পৃষ্ঠার বেশি থাকছে বলে জানিয়েছেন বিচারক। রায় পুরো পড়া হবে না জানিয়ে ‘সামারিলি জাজমেন্ট’ (সংক্ষিপ্ত রায়) দেয়ার কথাও জানান তিনি। বলেন, ‘সেখানে রায়ের ফাউন্ডেশন অংশে কে কোন কারণে কী সাজা পেয়েছেন তা আমরা উল্লেখ করব।

Manual4 Ad Code

বিদ্রোহের হত্যাযজ্ঞকে নৃশংস, বর্বরোচিত ও নজিরবিহীন আখ্যা দিয়ে বিচারকরা বলেন, এত অল্প সময়ে ৫৭ জন সেনা হত্যার ঘটনা পৃথিবীর আর কোথাও ঘটেনি। বিদ্রোহে জড়িতরা অমানবিক নির্যাতন চালিয়েছে বলেও মন্তব্য করা হয় পর্যবেক্ষণে।বিভিন্ন দেশের সেনা কর্মকর্তা হত্যার কয়েকটি সংখ্যার উল্লেখ করে পর্যবেক্ষণে বলা হয়, ‘একাত্তরে ৫৫ জন সেনা কর্মকর্তা পাকিস্তানি বাহিনীর দ্বারা নিহত হন। কিন্তু বিডিআর বিদ্রোহে ৩০ ঘণ্টার মধ্যে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। যা এর আগে আর আর ঘটেনি।

মামলাটি পরিচালনার ক্ষেত্রে আইন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, আইন বিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানীদের গবেষণা, অপরাধের ধরণ, কারণ, ও কোরআন শরীফের কিছু নির্দেশনাসহ বেশ কিছু ধর্মগ্রন্থের পর্যালোচনা করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বিদ্রোহের সেই সময়কার ঘটনাগুলোর বর্ণনা করার পাশাপাশি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি তুলে ধরা হয়েছে।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার ঘটনার পরে ২৬ ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে বিদ্রোহী সৈনিকদের প্রতি হুঁশিয়ারি দেয়ার পর অস্ত্র সমর্পণ করে বিদ্রোহী সেনারা। তবে ততক্ষণে পিলখানা থেকে পালিয়ে যায় বেশিরভাগ বিদ্রোহী। পরে তাদের প্রায় সবাই ধরা পড়ে অথবা আত্মসমর্পণ করে।

সেনাবাহিনী পিলখানার নিয়ন্ত্রণ নেয়ার পর মাটি খুঁড়ে সেনা কর্মকর্তাদের মরদেহ উদ্ধার করে। পাশাপাশি তাদের পরিবারের জিম্মি সদস্যদেরকে বের করে আনা হয়।

এই ঘটনায় হত্যা ও বিদ্রোহের আলাদা মামলা হয়। পাশাপাশি বাহিনীটির সংস্কারেও ব্যাপক ব্যবস্থা নেয়া হয়। বদলে যায় বাহিনীর নাম, পোশাক। নতুন নাম হয় বর্ডার গার্ডস অব বাংলাদেশ বা বিজিবি।

হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ আসামির ফাঁসির রায় দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান। এরপর বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদন এবং আসামিদের আপিলের শুনানি শুরু হয় উচ্চ আদালতে।

Manual1 Ad Code

৩৭০ কার্যদিবস শুনানি শেষে গত ১৩ এপ্রিল উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয় মামলাটি।

Manual7 Ad Code

উচ্চ আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল। আসামিপক্ষে ছিলেন বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন, এসএম শাহজাহান ও আমিনুল ইসলাম।

এই মামলার সাড়ে আটশ আসামির মধ্যে জীবিত আছেন ৮৪৬ জন। তাদের মধ্যে ১৫২ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও ১৬১ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code