সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬
বিনোদন ডেস্ক :: জনপ্রিয় সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স জানিয়েছেন, পপ তারকা জাস্টিন বিবারকে চুমু খেতে চান তিনি। সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এ কথা বলেন ব্রিটনি। ২০১৫ সালের জুনে চার্লি এবারসলের সঙ্গে ছাড়াছাড়ির পর সিঙ্গেলই রয়েছেন ৩৪ বছর বয়সি এ গায়িকা। তবে যদি সুযোগ পান তাহলে ২২ বছর বয়সি বিবারকে বিয়ে করতে চান।
যুক্তরাজ্যের টিভি রিয়েলিটি শো ‘লুস উইমেন’র একটি গেম পর্বে কাকে চুমু খেতে, বিয়ে করতে এবং এড়িয়ে যেতে চান? এবং ব্রিটনিকে বেছে নিতে বলা হয়- জাস্টিন বিবার, সিমন কোয়েল এবং ম্যাডোনাকে।
কিছুক্ষণ চুপ থেকে ‘টক্সিক’ গান খ্যাত এ তারকা বলেন, ‘জাস্টিন বিবার, বিয়ে।’ এরপর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি জানান, জাস্টিন বিবারকে চুমু খেতে চান তিনি।
‘পিস অব মি’ গান খ্যাত এ তারকা সিমন না ম্যাডোনা কাকে বিয়ে করবেন- এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বরং তিনি দাবি করেছেন, দুজনকেই এড়িয়ে যাবেন তিনি।
‘মেক মি’ খ্যাত এ সংগীতশিল্পী জানান, সিঙ্গেল থাকতেই তিনি বেশি পছন্দ করছেন, আর যদি ডেটিংয়ের বিষয়টি আসে তাহলে কম বয়সি কোনো ছেলেকেই বেছে নেবেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখন ডেটিং করছি না। আমি সিঙ্গেল খুব সুখে আছি। আমি কম বয়সি ছেলেদের পছন্দ করি। আমি হুট করে সবকিছু করতে পছন্দ করি। আমি চাই না কোনো কিছু পরিকল্পনা করে হোক।’
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি